মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সদস্য, ইট ভাটা ব্যবসায়ী আবুল কালাম আজাদ উপজেলার সোনারায় ইউনিয়নের অর্ন্তগত করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা’র সভাপতি মনোনীত হয়েছেন। অনুমোদিত এই এডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস। এ কমিটির সদস্য সচিব মাদ্রাসা’র সুপার মোজাম্মেল হক এবং অভিভাবক সদস্য হয়েছেন মোঃ সোহেল ও সাধারণ শিক্ষক শাহিনুর ইসলাম। ২৮সেপ্টেম্বর/২৬ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান ও উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক লিপিতে (প্রজ্ঞাপন) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যার স্বারক নং বামাশিবো/প্রশা/ ২৩১২৬১১৯৫৩৩২/১৩৫৯১৮, তাং ২৮-০৯-২০২৬। এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভিন্ন অঞ্চলের উপ-পরিচালক, বগুড়া জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসা’র নয়া সভাপতি আবুল কালাম আজাদ উপরোক্ত এডহক কমিটির অনুমোদন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল