সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ "সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র্যালী শেষে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠ করা হয়। উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূঁইয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাহাটা ইউনিয়নের গরেরবাড়ী অগ্নিবীনা মহিলা সমবায় সমিতির সভাপতি পাপিয়া আক্তার, বটিয়াভাঙ্গা সিআইজির সভাপতি সীমা বেগম, পীরগাছা ঋণদান সমবায় সমিতির সভাপতি জুলফিকার আলী। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহেদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীবৃন্দ। শেষে অতিথিবৃন্দ দশটি ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও কালাইহাটা গোন্দখালী আশ্রয়ন-২ সমবায় সমিতি লিঃ এর সনদপত্র সভাপতির হাতে তুলে দেন। আলোচনা সভায় অতিথিবৃন্দ সমবায়ের মাধ্যমে জীবন-যাত্রার মান্নোয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সমবায়ের মাধ্যমে অথনৈতিকভাবে দেশ ও সমাজকে বদলে দেওয়ার আহবান জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায়ী ও গাবতলী মহিলা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার ঘোষ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল