মুহাম্মাদ আবু মুসাঃ সরকারের সাবেক সচিব ও সাবেক জেলা প্রশাসক বীর মু্িক্তযোদ্ধা আব্দুল মালেক সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ............... রাজিউন)। ২ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকাস্থ বসুন্ধরা সিটি এলাকায় তার বাসায় তিনি না ফেরার দেশে চলে যান। বিকাল পৌনে ৫ টায় তার গ্রামের বাড়ি বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের চকখুপিতে প্রশাসনের গার্ড অব অনার’র পর বাদ মাগরিব তার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল