আতাউর রহমানঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল বুধবার এক বর্ণাঢ্য র্যালী বগুড়ার গাবতলী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে এক আলোচনা সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। সংগঠনের সভাপতি ধন্য গোপাল সিংহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি সনাতন চন্দ্র সরকার। ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাণি সম্পদ অফিসার ডা: গোপেশ চন্দ্র সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রণজিৎ চৌধুরী, বিমল চন্দ্র রায়, যুগ্ম সম্পাদক উজ্জল কুমার ঘোষ ও শ্যামল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার রায়, অর্থ সম্পাদক পিষুষ কান্তি রায় মিলন, দপ্তর সম্পাদক উত্তম কুমার, প্রচার সম্পাদক বিশু চন্দ্র, নির্বাহী সদস্য রতন কুমার, শান্ত, রামরতি, গোবিন্দ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ আরো অনেকে
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল