প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১:২৯ পি.এম
গাবতলীতে শহীদ শাকিল স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে মিল্টন ও পলাশ

মুহাম্মাদ আবু মুসাঃ ১২ জানুয়ারি রবিবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে স্থানীয় হাইস্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাকিল স্মরণে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সহ-সম্পাদক জসীউর রহমান সোহেল, প্রভাষক আব্দুল গফুর টুকু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হাসান মমিন, শাহাদাত হোসেন খান সাগর, পৌর বিএনপি যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোস্তাফিজার রহমান রঞ্জু, সহ-কোষাধ্যক্ষ মোমিনুর রহমান দিপু, দপ্তর সম্পাদক কেএম পান্না, সহ+দপ্তর সম্পাদক আবু আছাদ, প্রচার সম্পাদক এমআর ইসলাম রিপন, ধর্মীয় সম্পাদক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, তথ্য সম্পাদক শফিক শাহীন, গণশিক্ষা সম্পাদক আব্দুল কুদ্দুস, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৈমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তা, যুবদল নেতা আঃ রব বাসার, এমডি রতন, আব্দুল কাদের, সাইফুল ইসলাম, নুর আলম, সোহেল রানা, সাদ্দাম হোসেন, মুকুল হোসেন, আব্দুর রাজ্জাক রয়েল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব আরিফুর রহমান, যুগ্ন আহ্বায়ক গোলাম রব্বানী, নারুযামালা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আল হাবিব সীমান্ত, সদস্য সচিব রাসেল মাহমুদসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় ৩-১ গোলে জয়পুরহাট একাদশকে হারিয়ে গাবতলী রক্সি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নারী খেলোয়াড় থাকায় পুরুষের পাশাপাশি নারী দর্শকও ছিল চোখে পড়ার মত।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল