মৃুহাম্মাদ আবু মুসাঃ বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল বিলু'র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৩নভেম্বর রবিবার বাদ যোহর বগুড়া গাবতলীর মহিষাবানে জিয়ার দাদার বাড়িতে এলাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এস ইসলাম ডন এর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, জেলা বিএনপি'র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, আতিয়ার রহমান আতোয়ার, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, স্থানীয় মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল, নুরুল ইসলাম, জনপ্রশাসন বিশেষজ্ঞ শিক্ষক কুদরতি খোদাসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মাহফিলে জিয়াউর রহমান, আহমেদ কামাল বিলু ও আরাফাত রহমান কোকো'র রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল