আতাউর রহমানঃ বগুড়া গাবতলীর পেরী গ্রামে দোকানের মালামাল লুটপাট ও মারপিটে আহত পরিবারকে ৬ই মে সোমবার অফিস কার্যালয়ে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এ সময় উপস্থিত ছিলেন পিআইও রাশেদুল ইসলাম রাশেদসহ ভুক্তভোগী পরিবারের ১০জন শিশুসদস্যগণ। উল্লেখ্য, গাবতলীর পেরী গ্রামের হায়ফত আলী প্রাং এর ছেলে আ: হামিদের দোকানে গত ২৮এপ্রিলে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল লুট ও মারপিট করে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগী ১০জন সদস্যের ওই পরিবার অনাহার-অর্ধাহারে অসহায় হয়ে পড়ে। খবর পেয়ে গাবতলীর ইউএনও গতকাল ওই পরিবারকে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল