মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে রামদাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের ফরিদ উদ্দিন প্রামানিকের ছেলে সুজন বাকী (২৬) ও সিরাজ প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম (৩৩)। মাটিকাটা নিয়ে দ্বন্দের জের ধরে ৪ জানুয়ারি রবিবার বেলা আনুমানিক ১১টায় সুজন বাকি ও শরিফুল রামদা নিয়ে মহিষাবানে জনৈক জাহিদুল ইসলামকে মারতে যায়। এ সময় বাক-বিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় জনগণ এসে ওই দুইজনকে রামদাসহ আটক করে। পরে থানা পুলিশকে সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতরা থানা হাজতে আটক ছিল। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি ওই দুই ব্যক্তিকে রামদাসহ গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, জনৈক জাহিদুল ইসলাম মহিষাবান এলাকার হলেও তিনি উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি (ভারঃ) বলে জানা গেছে। এলাকাবাসী জানিয়েছেন, সুজন বাকি ও শরিফুল ইসলাম ইতিপূর্বে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও শাকিল ইসলাম বুলেটকেও পিটিয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল