মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ার গাবতলীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শেষে চারাগাছ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ- সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া সামস, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, রুপালী ব্যাংক লিঃ গাবতলী শাখা ব্যবস্থাপক মিরাজুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আরিফুর ইসলাম, সিদ্দিকুজ্জামান, নুরে আজম, কোষাধক্ষ্য গোলাম রব্বানী, শিরিন আকতার প্রমূখ।
কোকো’র জন্মবার্ষিকী উপলক্ষে
গাবতলী পৌর বিএনপির দোয়া মাহফিল
বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ৫৬তম জন্মবার্ষিকী মঙ্গলবার বাদ আছর বগুড়ার গাবতলী পৌর বিএনপি আয়োজিত কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, মতিউর রহমান মতি, আফসার আলী মিজু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল