মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারেক পাইকারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর গাবতলী কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র শাহজাহান আলী, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য মনির ইসলাম পিপুল, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সাগর মিয়া, আওয়ামী লীগ নেতা নভেল আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হানজিলা ছঈম সরকার, ছাত্রলীগ নেতা কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল