প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ১:১৮ পি.এম
গাবতলীতে যুবলীগের বিশেষ বর্ধিত সভায়–এমপি প্রার্থী ডাঃ নাননু
মুহাম্মাদ আবু মুসাঃবগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু'র নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার দলীয় কার্যালয় বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি (নাননু) প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহজাহান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল