প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১১:২৭ এ.এম
গাবতলীতে মুক্তিযোদ্ধা মুক্তা’র স্মরণ সভা ও দোয়া মাহফিল

মুহাম্মাদ আবু মুসা: ১০জুন/২৩ শনিবার বগুড়া গাবতলীর জয়ভোগা মহিলা মাদ্রাসায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড বগুড়া জেলা শাখা আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা'র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল মুত্তালিব মানিক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড জেলা শাখার সাধারণ সোহেল রানা'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বুলু, হুমায়ুন আলম চান্দু, জান্নাতুল ইসলাম জিন্নাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমান্ড জেলা শাখার যুগ্ম সম্পাদক আল আমিন, আব্দুল মোত্তালিব রবিন, সাংগঠনিক সম্পাদক সামিউল হক সুমন, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সংগঠনের উপজেলা কমিটির সভাপতি রোকসান হাফিজ সুমন, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন নয়ন। প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল