প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৪, ১:০৬ পি.এম
গাবতলীতে মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করলেন এমপি ডাঃ নাননু

মুহাম্মাদ আবু মুসাঃ ২২মার্চ/২৪ শুক্রবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের অন্তর্গত হামিদপুরে আল কোরআন হাফেজিয়া ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন মন্ডল, সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ারুল হক রাজু, সমাজসেবক লাল মিয়া, শাহাদাৎ হোসেন, তোতা মিয়া, আফসার আলী, দেলোয়ার হোসেন, বাটুল মন্ডল,।সৈয়দ কাফি, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য ফজলুর রহমানসহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল