স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলীতে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার সুখানপুকুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার সুখানপুকুর বন্দরের দুলাল রাজভর (৫০), সুখানপুকুর এলাকার রতন (৫৫) এবং গাবতলী পুরান বাজার এলাকার সুবেল রায় (২৮)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুদরুজ্জামান রিশাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল