মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর অসুস্থ্য স্ত্রী ও গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাবলী ইয়াছমিন লাকীকে শনিবার গাবতলীর বাসায় দেখতে যান জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, একেএম খায়রুল বাশার, জেলা বিএনপি নেতা সজল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অসুস্থ্য শিক্ষক লাবলী ইয়াছমিন লাকীর পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল