প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৪, ৩:৪১ পি.এম
গাবতলীতে বিএনপির কর্মীসভা সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের নিয়ে সভা অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ২৪শে অক্টোবর বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির কর্মীসভা সফলের লক্ষ্যে ২৩শে অক্টোবর বুধবার উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদল ও শ্রমিকদলের যৌথ উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে দিক নির্দেশনামূলক এক প্রস্তুতিমূলক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনুর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মশিউর রহমান সুমন, মতিয়ার রহমান মতি, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, যুগ্ম আহবায়ক আরাফাত রহমান, মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সহ—সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, দপ্তর সম্পাদক দোয়েল, পৌর যুবদলের আহবায়ক আ: লতিফ, যুগ্ম আহবায়ক চঞ্চল কুমার দেব, সোহেল রানা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, সহ—সভাপতি সেলিম সরকার পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার যুবদল নেতা আ: হালিম, এমডি রতন, পৌর মহিলাদলের নেত্রী সুরভী প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল