প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৪:৩৩ পি.এম
গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে মিল্টন এমপি

মুহাম্মদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী ফোকাস সোসাইটির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন। এ উপলক্ষ্যে গত সোমবার রাতে এক আলোচনা সভা ফোকাস সোসাইটির (অব:) অধ্যাপক সাইদুজ্জামানের সভাপতিত্বে সোসাইটির হলরুমে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন। এ সময় উপস্থিত ছিলেন ফোকাস সোসাইটির সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মনিরুল ইসলাম মনির, সিনিয়র উপ-সমন্বয়কারী শফিকুল আলম, উপ-সমন্বয়কারী (নিরীক্ষা) শামীম হোসেন, সিনিয়র সহকারী সমন্বয়কারী (আইটি) সুমন মিয়া, সিনিয়র সহকারী সমন্বয়কারী (অর্থ ও হিসাব) রকিবুল হাসান প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল