প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১২:১৪ পি.এম
গাবতলীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মিঠু গ্রেফতার

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মতিউর রহমান মিঠু (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। ১ডিসেম্বর/২৩ শুক্রবার রাতে উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া এলাকা থেকে ৩৫বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতিউর রহমান মিঠু ওই ইউনিয়নের চকমড়িয়া গ্রামের আব্দুস সামাদ বাচ্চু'র ছেলে। শনিবার মাদক দ্রব্য আইনে মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে পুলিশ মতিউর রহমান মিঠুকে গ্রেফতার করলেও তার সহযোগিতাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর সাথে কথা বললে তিনি মাদক ব্যবসায়ী মতিউর রহমান মিঠুকে ৩৫বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল