প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:০৮ পি.এম
গাবতলীতে প্রধান শিক্ষক রনজিনা পারভীন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া জামে মসজিদে শুক্রবার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রনজিনা পারভীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, মরহুমার স্বামী আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল করিম, আব্দুল মাজেদ বকুল, স্থানীয় মুসল্লী এনামুল হক লিখন, আব্দুল আজিজ, নায়েব আলী, রায়হান উদ্দিন, আব্দুল ফকির, আব্দুস সোবহানসহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
এরপর মরহুমা মোসাঃ রনজিনা পারভীনের পরিবারের সদস্য আব্দুল মতিন ও তার মেয়ে রাইসা আক্তার এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
উল্লেখ্য, মোসাঃ রনজিনা পারভীন ২৯শে আগস্ট-২৬ শনিবার সকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর ভাবে আহত হন এবং হাসপাতালে তিনি মারা যান।
মরহুমা মোসাঃ রনজিনা পারভীন তরফসরতাজ গ্রামের আব্দুল মতিন এর সহধর্মিনী ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল