প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ১:৫৬ পি.এম
গাবতলীতে বিএনপি নেতা রতনের আর্থিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণকালে– মিল্টন

মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার বগুড়া গাবতলীর চাকলা গ্রামে উপজেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় প্রযুক্তিদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এর আর্থিক সহযোগিতায় অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী (শাড়ি লুঙ্গি) বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলাম শহিদুল ইসলাম রতন ছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সুরাইয়া জেরিন রনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক হারুনার রশিদ, পৌরব মহিলাদলের সভাপতি কানিজ সুলতানা সুরভী, স্থানীয় আতাউর রহমান রানুসহ আরো অনেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল