সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ (গাবতলী শাহজাহান) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নাননু’র পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী বন্দরে গণসংযোগ করেন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভূলন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, আ’লীগ নেতা নজরুল ইসলাম বাদশা, ওয়াজেদ আলী, বাছেদ, আবির হোসেন ফাইন, আব্দুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হযরত আলী হিরন, সাধারণ সম্পাদক সাহানুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহবায়ক স্বপন অধিকারী, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান ওদু, কৃষক লীগ নেতা মিজানুর রহমান, জহুরুল ইসলাম, লাল চান, মতিন, দুদু, স্বেচ্ছাসেকলীগ নেতা আব্দুল কালাম আজাদ, মাসুদ প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল