মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর যুবদলের নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন, নাড়–য়ামালায় একটি কেজি স্কুল মাঠে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। পরে ওই স্কুল মাঠে জেলা নেতৃবৃন্দ বৃক্ষ রোপন করেন। উপজেলা নেতৃবৃন্দ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন। এ ছাড়া উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু’র সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন এর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল