প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৩:২৭ পি.এম
গাবতলীতে নবাগত ইউএনও নুসরাত জাহান বন্যা’র যোগদান

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নুসরাত জাহান বন্যা বুধবার (১৩ডিসেম্বর/২৩) যোগদান করে দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি ৩৪তম বিসিএস এর মাধ্যমে প্রথমে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন। প্রথম তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেও ২য় বারের মত ইউএনও হিসেবে গাবতলীতে যোগদান করলেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলা সদরে মুসলিম সম্ভ্যন্ত পরিবারে জন্ম গ্রহন করেন। নবাগত ইউএনও নুসরাত জাহান বন্যা এক কন্যা সন্তানের জননী। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সাথে কথা বললে তিনি এই মহুর্তে কোন কথা বলতে না চেয়ে সকলের সাথে মতবিনিময়কালে বলবেন বলে জানান। উল্লেখ্য, গাবতলীর সদ্য বিদায়ী ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরান ১বছর ১মাস আগে যোগদান করে দায়িত্বভার গ্রহন করে ছিলেন। এখন তিনি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল