গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ৮ফেব্রুয়ারি রোববার বগুড়ার গাবতলী পৌর সদরে নির্বাচনী মিছিল বের হয়। মিছিল শেষে থানার তিনমাথার মোড়ে এক সমাবেশ ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু এবং ব্যবসায়িক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির। এ সময় ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল