আতাউর রহমানঃ বগুড়ার গাবতলীতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের (এসওডি) এর আলোকে দূর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শনিবার উপজেলা পরিষদের ইছামতি হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল্লাহ আল-মামুন। ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও সচিববৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল