প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ১:০৩ পি.এম
গাবতলীতে দুইদিন ব্যাপী ঘোরদৌড় মেলার উদ্বোধন

মুহাম্মাদ আবু মুসাঃ ২৩ ডিসেম্বর শনিবার বগুড়া গাবতলীর পাররানিরপাড়ায় দুইদিন ব্যাপী ঘোরদৌড় মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্থানীয় মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ঘোরদৌড় আয়োজক কমিটির সভাপতি বুলু, মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, দুলু আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান টোনা, দৌলত জামান দুলু, ইউপি সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুরসহ এলাকার শতশত মানুষ। ঘোরদৌড় মেলায় ২৫টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে। এ মেলায় এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বইছে। আত্মীয়-স্বজন অর্থাৎ নাউরী এসে সমবেত হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল