প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৩:৩৬ পি.এম
গাবতলীতে দুইদিন ব্যাপী ঘোড়দৌড় মেলার সমাপনী অনুষ্ঠানে ডাঃ নাননু

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর পাররানিরপাড়ায় দুইদিন ব্যাপী ঘোরদৌড় মেলার ২৪ ডিসেম্বর রবিবার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া- ৭ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু। ঘোড়দৌড় আয়োজক কমিটির সভাপতি বুলু মন্ডল এর সভাপতিত্বে মহিষাবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) হাফিজার রহমান টোনা, আব্দুর রহিম মোল্লা, ইউপি মেম্বার নুরুল ইসলাম বাটু, মাহফুজুর রহমান, সুলতান মাহমুদ, আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা দৌলত জামান দুলুসহ এলাকার হাজারো মানুষ। ঘোড়দৌড় মেলায় ২৫টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এ মেলায় এলাকার হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়। শেষে বিজয় দিন মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বইছে। আত্মীয়-স্বজন অর্থাৎ নাউরী এসে সমবেত হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল