আতাউর রহমানঃ বগুড়ার গাবতলীতে দিনদুপুরে এক মহিলাকে মারপিট করে সাড়ে ৪লাখ টাকা মূল্যের ২টি গরু লুটের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের হযরত আলী পেশা হিসেবে রিক্সা চালানোর পাশাপাশি গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু ২৬আগষ্ট বেলা সাড়ে ১১টায় উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের কতিপয় ব্যক্তি পূর্ব শত্রুতার জের ধরে হযরত আলীর বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা হযরত আলীকে না পেয়ে তার মেয়ে হোসনেরা আকতার (২৫) কে বেদমভাবে মারপিট করে বেদনাদায়ক ফুলাজখম করে। এরপর ওই হামলাকারীরা হযরত আলীর গোয়ালঘরে রাখা ৪লাখ ৬০টাকা মূল্যের ২টি বড় গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় হযরত আলীর স্ত্রী চাম্পা বেগম বাদী হয়ে ঘটনার দিনেই রশিদ মাষ্টার, হোসেন ও মিল্টনের নাম উল্লেখ করে এবং ১৫/২০জনকে অজ্ঞাত বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, লুট হওয়া গরু ২টি উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল