প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:০১ পি.এম
গাবতলীতে তোমাদের জন্য সংস্থা’র আয়োজনে মিলন মেলা
মুহাম্মাদ আবু মুসাঃ ৬ জুন/২৬ শনিবার বগুড়ার গাবতলীতে ‘তোমাদের জন্য’ সংস্থা'র আয়োজনে তোমাদের জন্য সংস্থার পক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী হাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং তোমাদের জন্য সংস্থার নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল