প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৩:০৭ এ.এম
গাবতলীতে তিনশত অসহায়কে কম্বল দিলেন বিএনপি নেতা রতন

মুহাম্মাদ আবু মুসাঃ কেন্দ্রীয় প্রযুক্তিদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন এর উদ্যোগে শনিবার বগুড়া গাবতলীর চাকলা গ্রামে তিনশত অসহায় মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার। উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, স্থানীয় আতাউর রহমান রানু, ইউনুস আলী, হেলাল উদ্দিন, শাকিলুর রহমান, সাফি, রাসেল, সোয়ান, শুভ, মইনুর, সৌরভ, রিমন প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল