প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ১:২৩ পি.এম
গাবতলীতে ঝড়ের কবলে পড়ে এক মহিলার মৃত্যু, বিভিন্ন স্থানে ক্ষতি সাধন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে ঝড়ের কবলে পড়ে আমিনা বেওয়া (৪৪) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
২৫মে সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী আমিনা বেওয়া ঝড়ের সময় বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় আম গাছের ডাল ভেঙ্গে তার শরীরে উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া উপজেলার আরো বেশ কিছু স্থানে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল