মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকপার্টির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি এবং স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি লুৎফর রহমান সরকার স্বপন এর বাবা মোবারক আলী সরকার ইন্তেকাল করেছেন ইন্না---রাজিউন। বার্ধক্যজনিত কারনে ২০জানুয়ারী/২৪ শনিবার সন্ধ্যা ৬টা ৫মিনিটে নিজ বাড়ি গাবতলীর মহিষাবান ইউনিয়নের মড়িয়া গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯বছর। তিনি ৬ছেলে, ৪মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা ১১টায় মড়িয়া গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ দিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল