প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৩:৩১ পি.এম
গাবতলীতে জমি নিয়ে বিরোধে প্রতিক্ষের হামলায় কৃষককে হ*ত্যা

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে মুকুল হোসেন (৪৫) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। ৫ই নভেম্বর/২৪ মঙ্গলবার সকালে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের অফিজ উদ্দিনের ছেলে মুকুল হোসেনের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের ধলু মন্ডলের ছেলে আনারুল মাষ্টারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল আনুমানিক ৯টায় ওই জমিতে গিয়ে তর্কের এক পর্যায়ে সংঘর্ষে সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ আনারুল মাষ্টার ও তার লোকজন মুকুল হোসেনকে এলোপাতারীভাবে মারপিট করলে সে গুরুত্বরভাবে আহত হয়। এ সময় স্থানীয়রা আহত মুকুলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কৃষক মুকুল নিহত হওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল নিশ্চিত করে বলেন, মুকুলের মরাদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল