মুহাম্মাদ আবু মুসাঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বগুড়ার গাবতলী উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে স্থানীয় পাইলট হাইস্কুল হলরুমে জেলা পূজা উদযাপন ফ্রন্ট’র যুগ্ম আহবায়ক শ্রী চঞ্চল কুমার দেব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এর আগে অনুষ্ঠানটির বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। পূজা উদযাপন ফ্রন্ট নেতা প্রদীপ কুমার ঘোষ টোটন ও রতন চন্দ্র দাস এর পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী মন্ডল ফিরোজ ও সুরাইয়া জেরিন রনি, নেপালতলী ইউপির সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, পৌরসভার সাবেক কাউন্সিলর হারুন আর রশিদ হারুন, হিন্দু মহাজোট কেন্দ্রীয় সহ-সভাপতি ভীম কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রঞ্জিত চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল