প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ১:১৭ পি.এম
গাবতলীতে ছাত্রদলের বৃক্ষ রোপন করলেন উপজেলা বিএনপির সেক্রেটারি নতুন

মুহাম্মাদ আবু মুসাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রবিবার বগুড়ার গাবতলী পৌর ছাত্রদলের উদ্যোগে গাবতলী আলিম মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোর্শেদ আলা আমিন লেমন, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাদ রহমান তাসকিন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুর রহমান লিমন, যুবদল নেতা আব্দুল হালিম, পৌর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রাহাদ হাসান, ছাত্রদল নেতা মেজবাহ, সিয়াম, কাবিদুল, আবু হুরায়রা, শাহী, আবির, ,দুখু, রিগান প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল