আতাউর রহমানঃ আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্ত¡রে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে মেলাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার আহম্মেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু স¤্রাট, উপজেলা হিসাব রক্ষক আরিফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা মাধ্যমিক তারিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন প্রমুখ। শেষে বিনামূল্যে কৃষকদের মাঝে আউস ধান, পিয়াজ, পাটবীজ ও সার বিতরণ করা হয় হয়। মেলায় ১৫টি স্টলে আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত ফসল ও বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কীটনাশক প্রদর্শিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল