প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৩:২৯ পি.এম
গাবতলীতে কমল জিয়া নামক কবিতা উদ্বোধন ও কম্বল বিতরণকালে কেন্দ্রীয় বিএনপি নেতা গিয়াস

মুহাম্মাদ আবু মুসাঃ ১৮ জানুয়ারি শনিবার বগুড়া গাবতলীর মহিষাবান জিয়াউর রহমানের দাদার বাড়িতে ফকির গোলাপের লেখা কমল জিয়া নামক কবিতা'র ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও প্রবাসী বিএনপি নেতা গিয়াস আহম্মেদ এর উদ্বোধন করেন। পরে দেশে ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জিয়া পরিবারের পক্ষে সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মন্ডল ও বিএনপি নেতা খায়রুজ্জামান এর আয়োজনে অনুষ্ঠান ও কম্বল বিতরণকালে তিনি (গিয়াস) প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু'র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা হাসানুজ্জামান হাসান। যুবদল নেতা মশিউর রহমান সুমন ও আক্কাস আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন শিল্পপতি নাসির উদ্দিন, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, বিএনপি নেতা জিহাদুল ইসলাম জিহাদ, আবু তালেব শাহিন, খলিলুর রহমান খলিল, সুলতান আহমেদ হাফিজার, মোয়াজ্জেম হোসেন, জিয়া পরিবারের জাহাঙ্গীর আলম কনক, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা মুনতাসির বিল্লাহ মুন, হাসানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৪ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল