মুহাম্মাদ আবু মুসাঃ শনিবার বগুড়া গাবতলীর কদমতলীতে কচিকন্ঠ মল্টিমিডিয়া স্কুলের ভবন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহম্মেদ। বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কচিকন্ঠ মল্টিমিডিয়া স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউছুফ আলী শাকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন গাবতলী মহিলা কলেজের প্রভাষক হামিদুল হক শিলু। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি আবু হাসনাত শাহীন, বিএনপি নেতা আব্দুল হালিম, গোলাম রব্বানী, গাবতলী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, গাবতলী পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল