প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ১:০১ পি.এম
গাবতলীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাকী পাইকারের গণসংযোগ

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা পরিষদের সদস্য ও গাবতলী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং গাবতলী উপেজলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহেল বাকী পাইকার গণসংযোগ করেছেন। রবিবার তিনি (বাকী) গাবতলীর পেরীরহাটে গিয়ে বিভিন্ন শ্রেনী পেশা মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি আওয়ামী লীগ সরকারের নানা দিক উন্নয়ন ও সাফল্য তুলে ধরে মানুষকে উদ্বুদ্ধ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এ রঞ্জু, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ইসরাফিল পাইকার, আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান টোনা, দেলোয়ার হোসেন, তোতা মিয়া, রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, এনামুল হক, মাসুদ মিয়া, যুবলীগ নেতা মাহবুব আলম, খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মী সমথকবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল