প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৬:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ১১:২৬ এ.এম
গাবতলীতে আলোর সন্ধানীর উদ্যোগে ২জন বিধবা নারীকে সেলাই মেশিন প্রদান

আতাউর রহমানঃ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২৬ শে মার্চ গাবতলীর পাঁচপাইকা পশ্চিমপাড়া গ্রামের দুই জন বিধবা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীমের ব্যবস্থাপনায় উক্ত সেলাই মেশিন বিতরণে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ। এ সময় অধ্যাপক রাফিউল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইয়াসিন আলী, মাওলানা আনিসুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ গণপতি ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল