গাবতলী (বগুড়া) প্রতিনিধি : ১৪ই জুন বগুড়া গাবতলীতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওত্বায় কৃষি প্রযুক্তি মেলা-২৩ এর উদ্বোধন করা হয়েছে। গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কতৃক আয়োজিত মেলার উদ্বোধন করেন বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফি নেওয়াজ খান রবিন। এ উপলক্ষে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেরা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা ভাইসচেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, গাবতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা সকল সরকারী অধিদপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষিকর্মকর্তা, কৃষক ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মেলায় বিভিন্ন ষ্টলে উন্নতজাতের বীজ, উৎপাদিত সবজি, দেশী প্রজাতী ফল, উন্নতজাতের ফলজ ও বনজ চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। মেলাটি চলবে ১৪ হতে ১৬ই জুন পর্যন্ত। মেলায় ৫শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল