মুহাম্মাদ আবু মুসাঃ সোমবার (২৩ নভেম্বর/২৬) বিকেলে বগুড়ার গাবতলী থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিনজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলো কার্যক্রম নিষিদ্ধ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব এর স্ত্রী নাজমা বেগম (৩৮), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোন্দাবাড়ি গ্রামের মিল্টন হোসাইন (৩৫) এবং সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রামের আওয়াামী লীগ নেতা ও ইউপি সাবেক মেম্বার আব্দুল মান্নান (৫৫)। স্ব স্ব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন এর সাথে কথা বললে তাদেরকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল