প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১:৫২ পি.এম
গাবতলীতে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলায় ৯জন গ্রেফতার

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ২জন ও বিভিন্ন মামলায় ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদেরকে ১৮ ফেব্রয়ারি রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃতরা হলো গাবতলীর গোড়দহ পূর্বপাড়া গ্রামের ফটু মিয়ার ছেলে ইমরান হোসেন (২৯), খলিশাকুড়া মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ প্রামানিকের ছেলে সুমন মিয়া (৩৫), মহিষাবান এলাকার দুলু প্রামাণিকের ছেলে মহিদুল ইসলাম প্রাং (৪২), মৃত রঞ্জন প্রামাণিকের ছেলে সুজন প্রাং(৪০), পদ্মপাড়া (পশ্চিমপাড়া) মৃত বেলাল হোসেনের ছেলে ওমর আলী (৪২), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তিখুর (পশ্চিমপাড়া) গ্রামের আমজাদ হোসেনের ছেলে তাপসিরুল ইসলাম (৩২), গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত্যু তারাজুল ইসলাম প্রামাণিকের ছেলে আয়েন মিয়া @ মোমিন (২৮), তরফসরতাজ পূর্বপাড়ার গোলাম রব্বানীর ছেলে রবিউল ইসলাম রকি (২৩) ও তেলিহাটা গ্রামের মিলন মিয়ার স্ত্রী ফাতেমা খাতুন (৩০)।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল