সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মেহেদী হাসান (২৪)কে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান উপজেলার বাদিনারপাড়া গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। মামলাটি সাঘাটা থানার মামলা নং-০৯, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬। ওই মামলায় মেহেদী হাসানকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে পুলিশি এসকটে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ হিসেবে গণ্য হবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল