প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ১:০৬ পি.এম
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘরের বারান্দায় আগুন দিলো দুর্বৃত্তরা

শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া আদমদীঘিতে ঘুমন্ত আবস্থায় শয়ন ঘরের বারান্দায় দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে অল্পের জন্য প্রানে রক্ষাপেল এক পরিবারের দুই শিশুসহ অন্য সদস্যরা।ঘটনাটি ঘটেছে আদমদীঘির উপজেলার নিমাইদীঘি গ্রামে। শুক্রবার গভীর রাতে নিমাইদীঘি গ্রামের কায়ুমের ছেলে অছিম উদ্দীন প্রতিদিনের ন্যায় পরিবার নিয়ে শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১ টারদিকে তার শয়ন ঘরের বাহিরে খড়ি রাখা বারান্দায় দুবর্ৃত্তরা আগুন ধরিয়ে দেয়। জ্বলতে থাকে আগুন। এসময় আগুনের তাপ ও শব্দ শুনে অছিমের স্ত্রী ফাতেমার ঘুম ভেঙ্গে গেলে চিৎকার দিলে এসময় প্রতিবেশিরা এসে পুকুরের পানি দিয়ে আগুন নিভান। ফলে অল্পের জন্য প্রানে রাক্ষাপায় দুই শিশুসহ ওই পরিবারের অন্য সদস্যরা । এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি তবে মামলার প্রস্ততি চলছে বলে জানাগাছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল