মৃুহাম্মাদ আবু মুসাঃ ৪ ডিসেম্বর/২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরাম বগুড়া জেলা এর উদ্যোগে বৃহত্তর বগুড়া সমিতির কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হোসেন রবি'র সঞ্চালনায় দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান তালুকদার দিপু, সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, একেএম লুৎফুল বারী মুকুল, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আকবর সিরাজী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম ইদ্রিস আলী, বগুড়া সমিতির অর্থ সম্পাদক ড. হালিমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদ মুঞ্জুর জনি, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আহসান হাবীব আলোক, কার্যকরী সদস্য আমিরুল ইসলাম স্বপন, সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সভাপতি এএইচএম জাকারিয়া, বগুড়া সাংস্কৃতিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহ-সভাপতি মশিউর রহমান, সদস্য আব্দুর রহমান, শাহিন মিয়াসহ আরো অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় হাতিরপুল জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ আল নোমান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল