অনলাইন ডেস্কঃ আসন্ন ২০২৫ এইচএসসি ও সমমান পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশনায় পরিবর্তন এনেছে শিক্ষা বোর্ডগুলো। এ বছর পরীক্ষায় শুধু ৬টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। একাধিক মডেল পরিবর্তন করে আরও দুটি মডেল যুক্ত করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দারের স্বাক্ষর করা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন-প্রোগ্রামেবল আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। সেগুলো হলো এসএফএক্স-১০০ এমএস, এসএফএক্স-৯৯১ইউএস, এসএফএক্স-৭৯১ এমএস, এসএফএক্স-৮২ এমএস, এসএফএক্স-৯৯১ ইএস ও এসএফএক্স-৯৯১ এমএস।
যুক্ত করে আরও দুটি ক্যালকুলেটরের মডেল হলো- এসএফএক্স-৯৯১ইউএস প্লাস এবং এসএফএক্স-৯৯১ ইএস প্লাস। এ ছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যালকুলেটরের মডেল চেক করবেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কেবল অনুমোদিত মডেল ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ বোর্ডে মোট ফরম পূরণ করেছে ১২ লাখ ১১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এবারের পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল