সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলী সরকারী ডিগ্রী কলেজের ২০২৫সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৩ এপ্রিল বুধবার কলেজ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে তারা সমাবেত হয়।
শিক্ষার্থীরা জানান, গাবতলী সরকারী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ২৫কিলোমিটার দূরে সৈয়দ আহম্মেদ কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। যার ফলে অনেক দূরঘটনাসহ পরীক্ষার্থীদের জন্য এটি ভিশন প্যারা দেয়। অনেক সময় পরীক্ষা ভালো না হওয়ার কারণ হয় অনেক দূর জার্নি করার জন্য। এরপর রাস্তার দুরবস্থা, ধুলাবালি ও বিষাক্ত ধোয়ার সম্মুখীন হতে হয়। বিগত দিনে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হওয়াসহ নানান সমস্যায় পড়েছেন। আমরা আর ওখানে পরীক্ষা দিতে চাই না, আমরা গাবতলীতেই পরীক্ষা দিতে চাই। এজন্য পরীক্ষা কেন্দ্রের দাবীতে শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচী। তাদের দাবী আদায়ের জন্য ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তররে তাদের সমস্যাগুলো তুলে ধরে কথা বলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবী আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দাবীর সঙ্গে সকল শ্রেণীপেশার মানুষও একমত পোষন করেছেন। এরআগে বছরগুলোতেও শিক্ষার্থীরা দফায় দফায় আন্দোলন করেছেন। কিন্তু তাদের আন্দোলন ও দাবী সফল হয়নি। এ ব্যাপারে ইউএনও হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আবেদন করলে নিয়মনীতি অনুসরণ করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল