মুহাম্মাদ আবু মুসাঃ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিনপাড়া টিলা মসজিদ সংলগ্ন মাঠে ফুলকলি কুরআনিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনকালে জাতীয় সঙ্গীত পরিশেন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আলহাজ¦ মাহমুদুল আলম। এর আগে তিনি (মাহমুদুল) উদ্বোধনী বক্তব্য রাখেন। স্থানীয় ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় এর সভাপতিত্বে ফুলকলি কুরআনিক স্কুলের পরিচালক আবু ইউসুফ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমান ছোটন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মুহাম্মাদ আবু মুসা, সমাজসেবক আব্দুল জলিল, জাহিদ-ই-সুমন রনি, ফুলবাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহীন প্রামানিক, বারেক মোল্লা, জিয়াউর রহমান, মীর মুক্তার আলী, রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক আরফিন আক্তার সাথীসহ অন্যান্য অতিথি, অভিভাবকবৃন্দ, শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ¦ জয়নাল আবেদীন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ¦ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল