মুহাম্মাদ আবু মুসাঃ পবিত্র ঈদুল আযহা’র আনন্দ ভাগাভাগি করতে ঈদের ৩দিন যাবত অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন বগুড়া গাবতলীর বাগবাড়ীর বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। এছাড়াও অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা অব্যাহত রেখেছেন তিনি। ঈদের দিন ছাড়াও দ্বিতীয় দিন ৮জুন/২৫ রবিবার বগুড়া গাবতলীর বাগবাড়ীতে মহান আল্লাহ তায়ালার ওয়াস্তে একটি বড় গরু কোরবানী দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। গোস্ত গুলো বাটি ভর্তি প্যাকেট করে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগবাড়ী এলাকা ছাড়াও স্বশরীরে বিভিন্ন গ্রামে গিয়ে বিতরণ করেছেন তিনি (বিপ্লব তালুকদার)। গরুর গোস্ত বা মাংস'র পাশাপাশি নগদ টাকা, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, ফতুয়া, সয়াবিন তেলসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। তিনি শুধু বাগবাড়ী তথা নশিপুর ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, সাহায্য সহযোগিতা করেছেন পার্শ্ববর্তী বালিয়াদিঘী ইউনিয়ন ও মহিষাবান ইউনিয়নের অনেক এলাকায় ম্বশরীরে গিয়ে মহতি কাজটি করেছেন। সমাজে ভালো কাজগুলো অব্যাহত রাখবেন বলে মানব দরদী জাহেদুর রহমান তালুকদার বিপ্লব জানিয়েছেন। ঈদের তৃতীয় দিন ৯জুন/২৫ সোমবার বাগবাড়ীতে মহান আল্লহ ওয়াস্তে একটি বড় মহিষ কোরবানী তিনি (বিপ্লব তালুকদার)। মহিষের গোস্ত গুলো বাটি ভর্তি প্যাকেট করে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগবাড়ী এলাকা ছাড়াও স্বশরীরে বিভিন্ন গ্রামে গিয়ে বিতরণ করেছেন তিনি (বিপ্লব তালুকদার)। মহিষের গোস্ত বা মাংস'র পাশাপাশি নগদ টাকা, শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী, ফতুয়া, সয়াবিন তেলসহ বিভিন্ন সামগ্রী দিয়েছেন সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। তিনি বিভিন্ন এলাকায় ম্বশরীরে গিয়ে মহতি কাজটি করেছেন এবং করবেন। ঈদের ৪র্থ দিন মঙ্গলবারও তার (বিপ্লব) মহতি কাজটি করেছেন। গরু ও মহিষের গোস্ত এবং অন্যান্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাহেদুর রহমান তালুকদার বিপ্লব ছাড়াও ইঞ্জিনিয়ার জামিনুর রহমান অ্যাপোলো, রাশেদুর রহমান রাশেদ, মহাব্বত আলী, ছাত্রনেতা সাগর আলী, এরশাদ, ইস্তিসহ আরো অনেকে।
উল্লেখ্য, জাহেদুর রহমান তালুকদার বিপ্লব স্থানীয় নশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জোবাইদুর রহমান তালুকদার গামা'র ছোট ভাই। তিনি (বিপ্লব তালুকদার) একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাগবাড়ীতে তার জন্মস্থান হলেও জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। কিন্তু এলাকার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। ঈদ বা অন্য কোন উৎসব ছাড়াও সার্বিক ক্ষেত্রে এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থাকেন তিনি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল